• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৯ জাতিগোষ্ঠীর পরিবেশনায় ‘পাহাড়ে ঈদ’

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬ ২:৪০
আপডেট: শনিবার, ২৩ মে, ২০২৬ ২:৪০

96590002

৯ জাতিগোষ্ঠীর পরিবেশনায় ‘পাহাড়ে ঈদ’

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ ঈদ অনুষ্ঠান ‘পাহাড়ে ঈদ’-এ এবার দেখা যাবে নয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের বর্ণিল ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। এ অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা নিজেদের সংস্কৃতি মূলধারার দর্শকদের সামনে তুলে ধরেছেন।

দুই পর্বের আকর্ষণীয় এই অনুষ্ঠানটি পবিত্র ঈদুল আজহার চতুর্থ ও পঞ্চম দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতিকে এ অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে— বম, চাক, মারমা, ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং এবং গুর্খা জাতিগোষ্ঠী। এসব সম্প্রদায়ের প্রতিভাবান শিল্পীদের মনোমুগ্ধকর নাচ ও গানের সমন্বয়ে ধারণ করা হয়েছে পুরো অনুষ্ঠানটি।

ভ্যালেন্টিনা ত্রিপুরার চমৎকার উপস্থাপনায় দুই পর্বের এ অনুষ্ঠানের প্রতি পর্বে মোট সাতটি ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা রাখা হয়েছে। নাচ-গানের পাশাপাশি একটি বিশেষ অংশ হিসেবে থাকছে পার্বত্য এলাকায় বসবাসরত সাধারণ মানুষের ঈদ উদযাপনের অভিজ্ঞতা ও গল্পগাথা।

বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com