• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অবশেষে কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬ ২:৫০
আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬ ২:৫০

98578596

অবশেষে কানের রেড কার্পেটে ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
ছবি সংগৃহীত
কান চলচ্চিত্র উৎসবে সিনেমার পাশাপাশি ফ্যাশন নিয়েও আলোচনার কমতি নেই। এবার সেই আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন।
দীর্ঘ প্রতীক্ষার পর কানের রেড কার্পেটে হাজির হন তিনি। প্রথম উপস্থিতিতে নীলাভ ক্রিস্টাল ও ভাস্কর্যধর্মী নকশার কৌচার গাউনে দেখা যায় ঐশ্বরিয়াকে। ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি পোশাকটি তৈরিতে সময় লেগেছে প্রায় ১ হাজার ৫০০ ঘণ্টা। এতে ব্যবহার করা হয়েছে হাজার হাজার ক্রিস্টাল।
এরপর আরেকটি উপস্থিতিতে ব্লাশ পিংক কৌচার লুকে আবারও নজর কাড়েন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুই লুকই ব্যাপক ভাইরাল হয়েছে।
ফ্যাশন সমালোচকরা বলছেন, এবারের কানে ‘সবচেয়ে রাজকীয় প্রত্যাবর্তন’ করেছেন ঐশ্বরিয়া। অনেকেই তাকে ‘কানের অবিসংবাদিত রানি’ বলেও উল্লেখ করছেন। বিশেষ করে তার নীল গাউনের সঙ্গে সফট কার্লস, নীল পাথরের অলংকার এবং শিয়ার ড্রেপ স্টাইল আন্তর্জাতিক ফ্যাশনমাধ্যমেও প্রশংসিত হয়েছে। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে কান উৎসবের নিয়মিত মুখ হলেও এবারের উপস্থিতিকে অনেকে তার অন্যতম স্মরণীয় রেড কার্পেট মোমেন্ট হিসেবে দেখছেন।
প্রতি বছরই মা ঐশ্বরিয়ার হাত ধরে কান চলচ্চিত্র উৎসবে দেখা মেলে আরাধ্যা বচ্চনের। তবে ২০২৬ সালের কান মঞ্চটি আরাধ্যার জন্য ছিল আরও বিশেষ। কারণ, এবারই আন্তর্জাতিক এই আয়োজনে নিজস্ব উপস্থিতি দিয়ে আলোচনায় এলেন তিনি।
ল’রিয়াল প্যারিসের বার্ষিক ‘লাইটস অন উইমেনস ওয়ার্থ’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মা ঐশ্বরিয়ার সঙ্গে হাজির হন আরাধ্যা। লাল গাউনে আরাধ্যাকে যেমন উজ্জ্বল দেখাচ্ছিল, তেমনি গোলাপি পোশাকে বরাবরের মতোই মোহময়ী রূপে ধরা দেন ঐশ্বরিয়া।
অনুষ্ঠানে আরাধ্যার পরনে ছিল লাল রঙের একটি গাউন। এর সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন জমকালো একটি কেপ। বরাবরের মতো সামনের চুল দিয়ে মুখ ফ্রেম করা থাকলেও বাকি চুল খোলা রেখেছিলেন তিনি। অন্যদিকে, চলতি বছরের কানে দ্বিতীয় উপস্থিতিতে ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন গোলাপি রঙের একটি কৌচার পোশাক। তার পোশাকেও ছিল আরাধ্যার মতো কেপের ব্যবহার। পোশাকজুড়ে ছিল ফুল ও রুচিংয়ের সূক্ষ্ম কাজ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com