• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হত্যা মামলায় ঘাতক স্বামী আটক

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬ ১২:৩৬
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ১২:৩৬

96333269 1

গোলাপগঞ্জে স্ত্রী মোহনা হত্যা মামলায় ঘাতক স্বামী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ফাহমিদা আক্তার মোহনা হত্যা মামলার প্রধান অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এর আগে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তর জাঙ্গালহাটা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত মোহনাকে পারিবারিক কলহ ও যৌতুকের বিরোধকে কেন্দ্র করে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই জাহিদুল আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
নিহতের স্বজনরা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com