• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চাকরি দেওয়ার নামে প্রতারণা, চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ২

প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬ ৪:৪৪
আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬ ৪:৪৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত

উচ্চপদস্থ কর্মকর্তার ভুয়া পরিচয়ে চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চক্রের প্রধানসহ ২ প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদের মধ্যে একজন চাকরিচ্যুত সেনাসদস্য।

সোমবার (২৫ মে) সকালে রাজধানীর কেরানীগঞ্জের র‍্যাব ১০-এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান।

মোহাম্মদ কামরুজ্জামান জানান, নরসিংদী সদর থেকে মো. তারেক সরকার ও তার সহযোগী মো. পলাশ কবিরকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক বাহিনীর সদস্যদের পরিচয় ব্যবহার করে গত ৬ বছর ধরে প্রতারণা করে আসছিল চক্রটি। এসময় হোয়াটসঅ্যাপে ভুয়া পরিচয়ে অ্যাকাউন্ট খুলে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নিয়েছেন এক থেকে দেড় কোটি টাকা।’ গ্রেপ্তারমোহাম্মদ কামরুজ্জামান

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম