• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সময়ের বেশিরভাগ ঢাকায় কাটলেও মন পড়ে থাকে বোদা-দেবীগঞ্জে: প্রতিমন্ত্রী আজাদ

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১২:২৭
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ১২:২৭

9659200 1

সময়ের বেশিরভাগ ঢাকায় কাটলেও মন পড়ে থাকে বোদা-দেবীগঞ্জে: প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, সরকারি দায়িত্ব পালনের কারণে তাকে সপ্তাহের অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করতে হলেও তার হৃদয়ের টান সবসময় বোদা-দেবীগঞ্জের মানুষের প্রতি রয়েছে। আজ সোমবার (২৫ মে) বোদা-দেবীগঞ্জে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মন্ত্রণালয়ের কাজে আমাকে সপ্তাহে পাঁচ দিন ঢাকায় থাকতে হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দায়িত্ব পালন করি। কিন্তু আমার মন, প্রাণ ও আত্মা পড়ে থাকে বোদা-দেবীগঞ্জের মানুষের কাছে।

দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপজেলার ১ হাজার ৫ শতাধিক অসহায় মানুষের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বোদা-দেবীগঞ্জের মানুষের উন্নয়ন ও কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারি সহায়তা ও উন্নয়ন কার্যক্রমে প্রকৃত উপকারভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনাও দেন তিনি।

তিনি আরও বলেন, আমি শুধু একটি দলের প্রতিনিধি নই, আমি সকল মানুষের প্রতিনিধি। তাই যার প্রাপ্য, তাকে তার অধিকার বুঝিয়ে দিতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, সহায়তা ও সুবিধা বণ্টনে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

অতীতের বিভিন্ন অনিয়মের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে আত্মীয়-স্বজন বা আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরাও সরকারি সহায়তা পেয়েছেন। কিন্তু বর্তমান সহায়তা প্রকৃত অসহায় মানুষের জন্য নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা হয়তো সবাইকে সহায়তা করতে পারব না, তবে যাদের অধিকার রয়েছে, তাদের কাছে সহায়তা পৌঁছাতে হবে।

বিরোধী পক্ষের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, কেউ যদি মিথ্যা স্লোগান বা বিশৃঙ্খলার মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে সরকার ও দল তা কঠোরভাবে মোকাবিলা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক , দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া , সাধারণ সম্পাদক আবুল হোসেন তবারক হ্যাপিসহ স্থানীয় নেতৃবৃন্দ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com