• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ্বিতীয় ম্যাচেও নিগারদের হার

প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬ ১২:১৩
আপডেট: সোমবার, ১ জুন, ২০২৬ ১২:১৩

JA96555241

দ্বিতীয় ম্যাচেও নিগারদের হার

ক্রীড়া প্রতিবেদক

ছবি: সংগৃহীত
প্রথম ম্যাচ স্বাগতিক স্কটল্যান্ডের কাছে ৮ উইকেটে হারের পর নেদারল্যান্ডসের কাছে দ্বিতীয় ম্যাচেও ৮ রানে হেরেছেন নিগার সুলতানা জ্যোতিরা। ডাবল লিগের এই সিরিজের ফিরতি লিগে তারা ৩ জুন খেলবে আবার স্কটল্যান্ডের বিপক্ষে।

নেদারল্যান্ডসের ৫ উইকেটে করা ১৬২ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ করে ৮ উইকেটে ১৫৪। সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার মাঝে অধিনায়ক নিগার সুলতানা এক প্রান্ত আগলে রেখে ৫১ বলে ১ ছক্কা ও ৭ চারে ৭৭ রান করেন। ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি করেন তিনি ৩৯ বলে ৩ চার ও ১ ছক্কায়। তিনি ছাড়া ওপেনার জুয়ারিয়া ফেরদৌস করেন ২৪ বলে ৩ চারে ২২, রিতু মনি ১২ বলে ১ চারে ১৭ ও স্বর্ণা আক্তার ৯ বলে ১ চারে ১০ রান করেন। ম্যাচসেরা হেথার সিজার্স ৩৯ রানে ৩টি, সিলভার সির্জাস ২৪ রানে ২টি উইকেট নেন।

টস হেরে ব্যাট করতে নামা নেদারল্যান্ডসকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার হেথার সিজার্স ও ফেবি মলকানবোর। দুজনে ৮.১ ওভারে ৫৭ রান যোগ করার পর ৫ চারে ২৪ বলে তিনি ২৯ রান করে মলকানবোর আউট হয়ে যান রাবেয়ার বলে দিলারার হাতে ধরা পড়ে। আরেক ওপেনার হেথার ৪০ বলে ৭ চারে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি করার পর তিনি আর বেশি দূর যেতে পারেননি। ৫২ রানে তাকে ড্রেসিং রুমের পথ দেখান ফারিহা তৃষ্ণা নিজের বলে নিজেই ক্যাচ ধরে। ফারিহা তৃষ্ণা ২৬ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, রাবেয়া খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com