• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হাজীগঞ্জ-নবীগঞ্জ শীতলক্ষ্যা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১২:৪০
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১২:৪০

JA966600025

হাজীগঞ্জ-নবীগঞ্জ শীতলক্ষ্যা সেতুর প্রকল্প এলাকা পরিদর্শন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ

ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জের দীর্ঘদিনের প্রত্যাশিত হাজীগঞ্জ-নবীগঞ্জ শীতলক্ষ্যা সেতু বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন চীনা প্রতিনিধি দল, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, এবং সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা।
সোমবার (০১ জুন) বেলা ১১টায় সেতুর সম্ভাব্য স্থান ও আশপাশের এলাকা পরিদর্শনকালে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাজীগঞ্জ-নবীগঞ্জ শীতলক্ষ্যা সেতু নির্মাণের বিষয়টি এগিয়ে নিতে সম্ভাব্যতা, কারিগরি বিষয় এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। এর অংশ হিসেবেই চীনা প্রতিনিধিদল প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মকর্তারা সেতুটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দরের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে যানজট নিরসন, অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি এবং দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ হবে বলেও তারা মত দেন।
এ সময় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আশা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন।
দীর্ঘদিন ধরে শীতলক্ষ্যা নদীর দুই পাড়ের মানুষের অন্যতম দাবি ছিল হাজীগঞ্জ-নবীগঞ্জ সেতু নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com