• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটে যুবদলের কাউন্সিলে বৃষ্টির বাগড়া

প্রকাশ: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪৬
আপডেট: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ ১১:৪৬

99633256 copy

সিলেটে যুবদলের কাউন্সিলে বৃষ্টির বাগড়া

সিলেট জেলা যুবদলের বহুল প্রতীক্ষিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বৃষ্টির বাগড়ায় ভোগান্তিতে পড়েছেন নেতাকর্মীরা। দ্বিতীয় অধিবেশনের কাউন্সিলে বৃষ্টি উপেক্ষা করেই ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন। তবে বৃষ্টি আর বিদুৎহীনতার কারণে সম্মেলনস্থলে হ-যব-র-ল অবস্থা দেখা দিয়েছে।

সম্মেলনস্থল থেকে জেলা যুবদলের একজন সাধারণ সম্পাদক প্রার্থী সিলেটভিউ২৪.ডটকমকে জানান, বৃষ্টি ও বিদুৎহীনতার কারণে সম্মেলনস্থলে কিছু হ-যব-র-ল অবস্থা বিরাজ করছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছেন।

এদিকে ২০০০ সালের এই প্রথমবার জেলা যুবদলের সম্মেলন হচ্ছে। এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পাবে জেলা যুবদল।

দুই অধিবেশনেঅনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরা ভোট প্রয়োজ করছেন। সিলেটের ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা থেকে আগত কাউন্সিলররা ভোট দিয়ে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন।

সভাপতি পদে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সাহেদ আহমদ চমন প্রার্থী হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা যুবদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমদ। নেছার ও লিটন জেলা আহ্বায়ক কমিটির সদস্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com