• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গোলাপগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:১৫
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:১৫

96025

গোলাপগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোলাপগঞ্জ প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ মুন্সিপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ মুন্সিপাড়া এলাকার বাসিন্দা রফিক উদ্দিনের ছেলে দবির (৪৫) এবং মৃত লুদাই মিয়ার ছেলে হাছান (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিক নির্দেশনায় এসআই আবু সাঈদ পিপিএম এর নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ মুন্সিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com