• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উচ্চমাত্রার বিস্ফোরক উদ্ধার

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:১৮
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬ ১:১৮

 

গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেটের গোলাপগঞ্জে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়স্ত্র ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকার ত্রিমুখী রাস্তা সংলগ্ন একটি ঝোঁপ থেকে এগুলো উদ্ধার করা হয়। শুক্রবার (১৯ জুন) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ঝোঁপ তল্লাশির এক পর্যায়ে ১টি দেশীয় ওয়ানশুটারগান, ৬টি পাওয়ার জেল, ৮টি খালি নন ইলেকট্রিক ডেটোনেটর, ৫টি সেফটি ফিউজ এবং থানা থেকে লুটকৃত ২টি টিয়ারশেল উদ্ধার করতে সক্ষম হয়। পরে উদ্ধার হওয়া সব সামগ্রী গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করে র‌্যাব।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম