• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬ ১২:০৪
আপডেট: সোমবার, ২২ জুন, ২০২৬ ১২:০৪

9666592

রুহুল কবির রিজভীর সঙ্গে এ্যাব নেতাদের সাক্ষাৎ

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এ্যাব) নেতাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর নেতৃত্বে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রকৌশলী সমাজের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রকৌশল খাতের উন্নয়ন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কার্যক্রমে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি, তরুণ প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ এবং দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় রুহুল কবির রিজভী প্রকৌশলী সমাজের দেশ গঠন, অবকাঠামো উন্নয়ন এবং জাতীয় অগ্রযাত্রায় অবদানের প্রশংসা করেন। তিনি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পেশাজীবী সমাজকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি প্রকৌশলীদের দক্ষতা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে জাতীয় উন্নয়নে আরও কার্যকর অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ্যাবের সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলু সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ্যাবের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন। তিনি সারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে এ্যাবের প্রকৌশলীদের সাংগঠনিক ও পেশাজীবী পর্যায়ে সক্রিয় ভূমিকার বিষয়টি তুলে ধরেন।

তিনি আরও জানান, নির্বাচন-পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ ১২টি খাত নিয়ে এ্যাব ইতোমধ্যে পৃথক কমিটি গঠন করেছে। এসব কমিটিতে সংশ্লিষ্ট খাতের অভিজ্ঞ প্রকৌশলী, বিশেষজ্ঞ ও পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কমিটিগুলো ইতোমধ্যে নিজ নিজ খাতভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।

এ্যাব নেতারা তাদের বক্তব্যে দেশের বিদ্যুৎ, জ্বালানি, এলজিইডি, পানি সম্পদ, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি খাতে দক্ষ, জবাবদিহিমূলক ও জাতীয় স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা জাতীয় উন্নয়ন, সুশাসন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যোগ্য, মেধাবী, অভিজ্ঞ ও দেশপ্রেমিক প্রকৌশলীদের বিভিন্ন সরকারি সংস্থা, দপ্তর ও প্রতিষ্ঠানের নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়নের বিষয়ে গুরুত্বারোপ করেন। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন পর্যায়ে পেশাদার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং তাঁদের অভিজ্ঞতাকে জাতীয় উন্নয়নের কাজে আরও কার্যকরভাবে ব্যবহারের প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেন।

সৌজন্য সাক্ষাতে এ্যাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী ফিরোজ আহমেদ, প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রকৌশলী রেজাউল করিম প্রধান (মাসুম), প্রকৌশলী আবু সাঈদ চঞ্চল, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, প্রকৌশলী কামরুল হাসান উজ্জ্বল, প্রকৌশলী মো. আহসানুজ্জামান দুলাল, প্রকৌশলী মো. আব্দুল মোমিন তালুকদার প্রিন্স প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com