• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে তিতুমীরে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৫:৫৩
আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ৫:৫৩

9666520 1

নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতা রুখতে তিতুমীরে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ এবং সারাদেশে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের তৎপরতার প্রতিবাদে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে কলেজের মূল ফটকে অবস্থান নেন শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে, গতকাল সোমবার (২২ জুন) রাত থেকে ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় বিক্ষোভ মিছিল করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রদল নেতারা জানান, ক্যাম্পাসে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা হলে তা প্রতিহত করতে তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব সেলিম রেজা জানান, দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি রাত ১২টা পর্যন্ত চলবে। তিনি বলেন, কোনো নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা আপসহীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করা হবে। শান্তিপ্রিয় বাংলাদেশে সন্ত্রাস ও সহিংস রাজনীতির কোনো স্থান নেই।

তিনি আরও বলেন, গণতন্ত্রবিরোধী ও নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মীর অবস্থান সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করলে তাকে সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

তিনি বলেন, যেখানেই নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতা, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com