• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে আ’লীগ নেতার অবৈধ
বালু উত্তোলন : দুই ড্রেজার জব্দ

প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ২:২৬
আপডেট: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ২:২৬

9600025 9

আড়াইহাজারে আ’লীগ নেতার অবৈধ
বালু উত্তোলন : দুই ড্রেজার জব্দ

নারায়ণগঞ্জের আড়াইহাজাওে আওয়ামী লীগ নেতা অবৈধভাবে পুকুর লিজ নিয়ে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের সারপাড়া এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার এ অভিযান পরিচালনা করেন। এসময় অভিযান টের পেয়ে আগেই পালিয়ে যাওয়ায় ড্রেজার পরিচালনাকারী কাউকে আটক করা যায়নি।
জানা যায়, সরকারি পুকুর লিজ নিয়ে একটি সরকারদলীয় চক্র রাজনৈতিক প্রভাববিস্তার করে নিয়মিত বালু উত্তোলন করে বিক্রি করছিল। এমন সংবাদ পেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার বলেন, দুটি বালু উত্তোলনকারী ড্রেজার জব্দ করা হয়েছে। তবে উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা বা সাজা দেয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি কেটে এবং নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে আওয়ামী লীগের প্রভাবশালী মহল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com