• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দলের সব পদ হারালেন পঙ্কজ নাথ

প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ৫:২৫
আপডেট: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ৫:২৫

9600023658

দলের সব পদ হারালেন পঙ্কজ নাথ

বরিশাল জেলা শাখা আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

সোমবার (১২ সেপ্টেম্বর) দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ দলীয় অন্যান্য সকল পদ হতে অব্যাহতি প্রদান করেছে।

উক্ত বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দফতর বিভাগে জমা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।

এ বিষয়ে পঙ্কজ নাথ বলেন, আমাকে দল থেকে অব্যাহতি দিয়েছে। এই চিঠি আমিও পেয়েছি কিন্তু কেনো দিয়েছে তা আমি জানি না। জানার চেষ্টা করছি। আমাকে বহিষ্কার করা হয়নি অব্যাহতি দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com