• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না : তোফায়েল আহমেদ

প্রকাশ: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ৯:০৪
আপডেট: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২ ৯:০৪

9600023541 6

বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না : তোফায়েল আহমেদ

আওয়ামী লীগের উপদেষ্টা পারিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাইছেন নির্বাচন কমিশনের পরিবর্তন, নির্দলীয় সরকার। আমি দৃঢ়তার সাথে বলতে পারি বাংলাদেশে আর কখনও নির্দলীয় সরকার হবে না। কারো কারণে নির্বাচন কমিশন বাতিল হবে না। কারণ নির্বাচন কমিশন হয়েছে নিয়মের মধ্যে।

সোমবার দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগের নেতা- কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে আরও বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। বিবৃতির জন্য যদি কাউকে নোবেল পুরস্কার দিতে হয় তাহলে তাকে দিতে হয়।

এ সময় ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান ভোলা-১ (সদর) আসনের এই সংসদ সদস্য।

সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সম্পপাদক জহিরুল ইসলাম নকীব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম প্রমুখ। সভায় সদর উপজেলা ১৩ ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com