• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ছাতকে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা

প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:৫৮
আপডেট: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:৫৮

96000236

ছাতকে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা

সুনামগঞ্জের ছাতকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় ছোড়া ইটপাটকেলের আশপাশ এলাকায় আসা লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই দোকানপাট ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যান।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপির প্রতিবাদ সমাবেশ চলাকালে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান- ছাতকে জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন ও বিগত জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের দু’টি বিবদমান গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ শুরু করলেও নেতাকর্মীদের মধ্যে পৃথক সেন্টিমেন্ট কাজ করতে দেখা গেছে। আগত নেতাকর্মীরা স্ব স্ব নেতার নাম উল্লেখ করে মিছিলে শ্লোগান দিতেও দেখা গেছে। এসময় দুটি খণ্ড মিছিল সমাবেশ স্থলে আসার পথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মিছিলকারী এক কর্মীর হাতে থাকা দলীয় পতাকা বাঁধা বাঁশ দিয়ে প্রতিপক্ষকে আঘাত করার পরই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় দুপক্ষের ছোড়া ইটপাটকেলের শব্দে আশপাশ এলাকায় আসা লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। অনেকেই দোকানপাট ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে সংঘর্ষের ঘটনা ঘটলেও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এদিকে- বিএনপির মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের কঠোর অবস্থান ছিল লক্ষণীয়। পুলিশের সতর্ক অবস্থানের কারণে সংঘর্ষ বেশি দূর গড়াতে পারেনি বলে অনেকেই মন্তব্য করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com