• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ৮:১১
আপডেট: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ৮:১১

9600023652 3

গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিল

গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করছেন। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) নির্ধারিত সময়ের মধ্যে নয়জন প্রার্থী ফুলছড়ি, সাঘাটা ও জেলা নির্বাচন অফিসে রির্টানিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করছেন গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব।

মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন (আ.লীগ মনোনীত), জাতীয় পার্টি মনোনীত কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, মো. জাহাঙ্গীর আলম (বিকল্পধারা), আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), শহিদুল ইসলাম জীবন (স্বতন্ত্র), আবু বক্কর সিদ্দিক (স্বতন্ত্র), এইচ এম এরশাদ (স্বতন্ত্র), সৈয়দ মো. মাহবুবুর (স্বতন্ত্র) এবং সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র)।

মনোনয়ন পত্র দাখিল শেষে প্রার্থীরা বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হলে তারা এলাকা উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

সহকারী রির্টানিং কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই কার্যক্রম চলবে, ১৬-১৮ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে, ১৯-২১ সেপ্টেম্বর পর্যন্ত আপিল নিষ্পত্তি করা যাবে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টম্বর। ২৩ সেপ্টম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে এবং ১২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাঘাটা ও ফুলছড়ি দু’টি উপজেলা নিয়ে এ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ফুলছড়িতে এক লাখ ১৪ হাজার ৬৭৬ জন এবং সাঘাটা ২ লাখ ২৫ হাজার ৭০ জন ভোটার রয়েছে। ফুলছড়িতে ৫৭টি ও সাঘাটায় ৮৮টি নিয়ে দুই উপজেলায় মোট ১৫৪টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

এর আগে গত ২২ জুলাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া মারা গেলে গাইবান্ধা -৫ ( সাঘাটা- ফুলছড়ি) আসনটি শূণ্য হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com