• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শরীয়তপুরে জাতীয়তাবাদী কৃষকদলের বৃক্ষরোপন

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:২৯
আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬ ১০:২৯

966659852 6

শরীয়তপুরে জাতীয়তাবাদী কৃষকদলের বৃক্ষরোপন

শরীয়তপুর প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শরীয়তপুরে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে জাতীয়তাবাদী কৃষক দল।সামবার ( ২৭ জুলাই) সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দল দেশব্যাপী ৮লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর জেলা কৃষক দল জেলায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন সরদার এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সহ-সভাপতি আলী আজগর কাজী। এ সময় বক্তারা বলেন, পরিবেশ রক্ষা, জীব বৈচিত্র সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com