জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৪টায় তিনি সেখানে পৌঁছান।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে ভিআইপি বক্সে না থেকে মাঠে নেমে সরাসরি খেলা উপভোগ করতে দেখা যায় তাকে।
সমাপনী আয়োজনের অংশ হিসেবে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল ম্যাচ এবং ১০০ মিটার স্প্রিন্টের দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়। বালিকা বিভাগের ফুটবল ফাইনালে মুখোমুখি হয় রাজশাহী ও রংপুর অঞ্চল।
এরপর বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানের পর্বে আরও রয়েছে প্রামাণ্যচিত্র প্রদর্শনী। পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনাও উপভোগ করবেন সরকারপ্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুরুতে স্বাগত বক্তব্য দেন একই মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।












