• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আবাবা অ্যাপস ব্যবহার করে প্রতারনার অভিযোগে ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ২:৩৭

960002541 13

আবাবা অ্যাপস ব্যবহার করে প্রতারনার অভিযোগে ২ সদস্য গ্রেপ্তার

অনলাইন অ্যাপসের মাধ্যমে জনসাধারণের সাথে প্রতারণা করে টাকা আত্মসাৎকারী চক্রের ০২ (দুই) সদস্য গ্রেপ্তার। ঝিনাইদহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আশিকুর রহমান,বিপিএম,পিপিএম (বার) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ঝিনাইদহ সদর থানাধীন কুমড়াবাড়ীয়া এলাকায় ডিজিটাল জালিয়াতির মাধ্যমে কতিপয় ব্যক্তি ABABA (আবাবা) অ্যাপস ব্যবহার করে এলাকার সাধারন জনগনের কাছ থেকে অর্থ গ্রহণের মাধ্যমে ডিজিটাল প্রতারণা করছে। এ বিষয়ে পুলিশ সুপার মহোদয় ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের কে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেয়।পরবর্তীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তদন্ত করে বিষয়টির সত্যতা প্রমাণ পায় এবং ইং-১৪/০৯/২০২২ তারিখ প্রতারক ১। মোঃ তাবিবুর রহমান (৩০), পিতাঃ মোঃ ইয়াহিয়া মুন্সি,সাং- রামনগর ২। সমাপ্তি খাতুন (২৩),স্বামী-মোঃ সবুজ,সাং- ডেফলবাড়ীয়া, উভয় থানা ও জেলা-ঝিনাইদহ কে গ্রেফতার করে এবং অনলাইন প্রতারণার কাজে ব্যবহৃত ০২ (দুই) টি এন্ড্রয়েড মোবাইল জব্দ করে। এ সংক্রান্তে ঝিনাইদহ সদর থানায় একটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com