• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা দেয়নি : মান্না

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ৩:৪৬
আপডেট: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ ৩:৪৬

9600026541 1

ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা দেয়নি : মান্না

প্রধানমন্ত্রী ভারত গেছে ক্ষমতা টিকিয়ে রাখতে। এবার ভারত শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার নিশ্চয়তা দেয়নি। এবারের সফরের পর আওয়ামী লীগ বুঝেছে তাদের সাথে পৃথিবীর কেউ নেই। একজন প্রতিমন্ত্রী বিমানবন্দরে রিসিভ করার পরেও তিনি নৃত্যে অংশ নেন। তিনি কিছুই আনতে পারেননি ভারত থেকে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এলডিপি আয়োজিত দেশের সার্বিক পরিস্থিতি শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার যারা গুলি করে সেই মায়ানমারের সাথে সমঝোতার কথা বলে আর দেশের বিরোধী দলের সাথে কেন সমঝোতা করছেন না। মানুষকে মিথ্যা কথা বলে এরা বুঝাতে চায়। মানুষ তাদের আর বুঝবে না, সরকার পড়ে যাবে। তারা জনগণের কোন সমস্যার সমাধান দিতে পারছে না। বিদেশের কোন সরকার তাদের সাথে নেই, যাদের উপর নির্ভর করতো। অতএব এটাই সময় সরকারকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার।

মান্না বলেন, বিরোধী দলগুলোর মধ্যে ঐক্য হয়েছে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাবে না। ইসলামী দলগুলোকে অনুরোধ করবো, গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলুক। আমরা একটি অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠায় একমত হয়েছি। আলোচনা আরও হবে। আশা করছি এই আলোচনা সফল হবে এবং লক্ষ্য বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, ১৪ বছর ধরে একা একা আন্দোলন করে কোন ফল আসেনি। তাই সবাইকে নিয়ে আন্দোলনে যেতে হবে। এখনই সময় আন্দোলন করার। সময় বুঝে আন্দোলনে নামতে হবে। এজন্য হিম্মত থাকতে হবে।

আলোচনা সভায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ড. ক‌র্নেল অলি আহ‌মেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাগপার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ এলডিপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com