• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ধোলাইখালে বিএনপির সমাবেশ অনুষ্টিত

প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৯
আপডেট: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ৮:৩৯

 

রাজধানীতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা জোন-৬ এর সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর রাজধানীর ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের সভাপতিত্বে ধোলাইখাল কাজী কমিউনিটির সামনে সমাবেশ শুরু হয়। সমাবেশস্থল ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, জ্বালানী তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও ভোলায় আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

জুমার নামাজের পর থেকে ঢাকা জোন-৬ এর বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ যোগ দিতে শুরু করে। এই সমাবেশে স্থানীয় সাধারণ মানুষদেরও অংশ নিতে দেখা গেছে।

সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে স্থায়ী কমিটির আরেক সদস্য বেগম সেলিমা রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম