• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাস্তায় নেমে গেছি, রাজপথে ফয়সালা হবে: খসরু

প্রকাশ: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ৮:৪৭
আপডেট: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২ ৮:৪৭

9660026

রাস্তায় নেমে গেছি, রাজপথে ফয়সালা হবে: খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাস্তায় নেমে গেছি, রাজপথে ফয়সালা হবে। যেদিন শেখ হাসিনার পতন হবে, সেদিন বাড়ি ফিরে যাবো। এই যে রাস্তায় নেমেছি হয়তো জীবন দিয়ে যাবো, নয়তো বেঁচে থাকলে দেশকে মুক্ত করে ছাড়বো।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, তাদের (আওয়ামী লীগ) হাতে এখন মাত্র একটি অপশন। সেই অপশনটা হচ্ছে ভয়-ভীতি সৃষ্টি করে ক্ষমতায় থাকা। আমাদের মধ্যে কোনো ভয়-ভীতি নেই, আমরা এগুলো পার হয়ে চলে এসেছি। রাস্তায় নেমে গেছি, রাজপথে ফয়সালা হবে। আব্দুর রহিম, আলম ও শাওন মৃত্যুবরণ করেননি তারা আমাদের সঙ্গেই আছেন, আমাদের হৃদয়ে রয়েছে, আন্দোলনে আছেন।

তিনি বলেন, আজ বাংলাদেশের মানুষ জেগেছে, তারা শপথ নিয়েছে এ দখলদার, স্বৈরাচার, অবৈধ অনির্বাচিত সরকারকে উৎখাত করার।

‘গুলি আসুক, লাঠি আসুক কেউ পেছনে ফিরে যাবো না। সামনের দিকে এগিয়ে যাবো, এটি হচ্ছে আজকের শপথ। বাংলাদেশের আত্মাকে বিক্রি করে দেওয়া হয়েছে, সেই বাংলাদেশকে ফেরত আনতে হবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, বিদেশিদের চিন্তা করার দরকার নেই, বাংলাদেশ সম্পর্কে তাদের চিন্তা পরিষ্কার। এখানে চরম দুর্নীতি হচ্ছে, এ দেশে মানবাধিকার বলতে কিছু নেই, নির্বাচন ব্যবস্থা বলে কিছু নেই, আইনের শাসন নেই, দেশে বাক স্বাধীনতা নেই, এ দেশের জনগণের নিরাপত্তা নেই। এ বিষয়গুলো সারাবিশ্বে পরিষ্কার হয়ে গেছে। সেই কারণে পুলিশপ্রধানের ওপর নিষেধাজ্ঞা হয়েছে, সে কারণে র্যাবপ্রধানের ওপর নিষেধাজ্ঞা হয়েছে। পুলিশের আক্রমণের প্রতিবাদ করে গতকালও ইউরোপীয় ইউনিয়ন বক্তব্য দিয়েছে।

রাজধানীর ধোলাইখাল কাজী কমিউনিটির সামনে বিএনপি মহানগর দক্ষিণের জোন-৬ সুত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি ও বংশাল থানার উদ্যোগে জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং পুলিশের গুলিতে ভোলায় নুরে আলম, আব্দুর রহিম ও নারায়নগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে এ সমাবেশ হয়।

সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিএনপি নেতা ফজলুল হক মিলন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com