• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কোন রোডম্যাপে কাজ হবে না, ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে : মনা

প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:২৫
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:২৫

 

নির্বাচন কমিশন ঘোষিত আগামী সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাখ্যান করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা বলেছেন, কোন রোডম্যাপে কাজ হবে না। ভোট হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তার আগে এই অবৈধ ফ্যাসিবাদী নিশিরাতের সরকারকে পদত্যাগ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের রক্তে সারা দেশ রঞ্জিত। প্রয়োজনে আরও রক্ত দিয়ে গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।

রাজধানীর পল্লবী সহ দেশব্যাপী চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ, আওয়ামী সন্ত্রাসীদের নৃশংস হামলা এবং সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে আজ রবিবার (১৮ অক্টোবর) খুলনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, এই সরকার চরমভাবে ব্যর্থ, অযোগ্য ও লুটেরা। পদে পদে তাদের ব্যর্থতা ও তাবেদারি প্রমাণিত। জনগন তাদের সাথে নেই। এরা টিকে আছে বিদেশী প্রভু ও দেশীয় অস্ত্রবাজ বাহিনীর ছত্রছায়ায়। জ¦ালানী তেল, নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাতে বিএনপির কর্মসূচিতে গুলি করে তিনজনকে হত্যা করা হয়েছে। আহত অসংখ্য। উল্টো তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। রাজনৈতিক শিষ্ঠাচারকে ধ্বংস করে বরকতউল্লা বুলু ও তার স্ত্রীর ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। বনানীতে মোমবাতি প্রজ্জলনের মতো নীরিহ কর্মসূচিতে পৈশাচিক হামলা হয়েছে।

বক্তারা বলেন, চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে বন্দী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দল ও দেশের নেতৃত্বের জন্য তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেণ জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মোঃ তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, শেখ তৈয়েবুর রহমান, শামীম কবির, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, মুজিবর রহমান, এ্যাড. কানিজ ফাতেমা আমিন, আতাউর রহমান রনু, আব্দুল মান্নান মিস্ত্রি প্রমুখ।

সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ জাহিদুর রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম