• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

লন্ডনে ছোটভাইয়ের লেখালেখি, নোয়াখালীতে বড়ভাইসহ গ্রেপ্তার ২

প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৬:২২
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৬:২২

 

সাপ্তাহিক সুরমা নিউজের সম্পাদক ও লন্ডন প্রবাসী ছোটভাই শামছুল আলম লিটনের লেখালেখির কারণে নোয়াখালী থেকে বড়ভাই নুর আলম চৌধুরী পারভেজকে (৬২) পুলিশ গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে তার পরিবার। প্রথমে ডিবি পুলিশ পরিচয়ে তাকে বাড়ি থেকে তুলে নেয়া হয়। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার নূর আলম চৌধুরী মহাজোটের শরিক জাসদের (ইনু) নোয়াখালী জেলা সভাপতি। এদিকে সাংবাদিক আবদুর রব ভুট্টোর ভাই আবদুল মুক্তাদির মনুকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে জেলা জাসদের সাধারণ সম্পাদক আজিজুল হক বকসী জানান, রাজনীতির পাশাপাশি পারভেজ ব্যবসা করেন। এলাকায় তিনি সজ্জন হিসেবে পরিচিত। অতীতে তাঁর বিরুদ্ধে মামলা এমনকি জিডি পর্যন্ত নেই। মঙ্গলবার রাত ৮টার দিকে হঠাৎ সাদা পোশাকে জেলা ডিবির ১৫-১৬ সদস্য বাড়িতে এসে তাঁকে তুলে নিয়ে যান। এ সময় পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তাঁরা বলেননি। পরে আটকের কথা স্বীকার করে।

পরে মঙ্গলবার রাতভর এবং বুধবার দুপুর পর্যন্ত পারভেজকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাঁকে কারগারে পাঠানোর আদেশ দেন।
জেলা ডিবির ওসি নাজিম উদ্দিন আহমেদ জানান, বিশেষ কারণে পারভেজকে প্রথমে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে পরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পুলিশ এ নিয়ে কাজ করছে। রিমান্ডে নেওয়ার বিষয়ে পরে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানান তিনি।

নোয়াখালীর পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, একটি গোয়েন্দা সংস্থার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পারভেজকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পাওয়া তথ্য পুলিশ খতিয়ে দেখছে।

সূত্র জানিয়েছে, পারভেজ জাসদ করলেও তাঁর লন্ডন প্রবাসী ছোট ভাই শামছুল আলম লিটন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। লিটন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহমেদের উপ-প্রেস সচিব ছিলেন। তিনি ‘সুরমা’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদক এবং সম্প্রতি পত্রিকাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফর নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম