• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা

প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৬:৩০
আপডেট: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ ৬:৩০

96598530

সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট।

রবিবার (৩০ আগস্ট) বিকালে ‘বাংলাদেশ গুম প্রতিরোধ দিবস পালন জাতীয় কমিটি’র ব্যানারে রাজধানীর বাংলামোটর থেকে সংসদ অভিমুখে পদযাত্রা শুরু করেন ১১ দলের নেতাকর্মীরা। কর্মসূচি থেকে সংসদে গিয়ে স্পিকারের কাছে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।

পদযাত্রায় জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ ১১ দলের শীর্ষ নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

9685421

পদযাত্রা
১১ দলীয় ঐক্যের পদযাত্রা। ছবি: নাসিরুল ইসলাম

জানা যায়, স্পিকারকে দেওয়া স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের প্রতিবেদনে যেসব সুপারিশ উল্লেখ করা হয়েছে, সেগুলো কোনো পরিবর্তন ছাড়াই হুবহু আইনে পরিণত করাসহ বিভিন্ন সময়ে শিকার ভুক্তভোগীদের রাষ্ট্রীয় মর্যাদাসহ কয়েকটি দাবি জানানো হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com