• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিএনপি নেতাদের বাড়িঘরে হামলার বিচার দাবি আ স ম রবের

প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ৯:১২
আপডেট: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ৯:১২

9660026 1

বিএনপি নেতাদের বাড়িঘরে হামলার বিচার দাবি আ স ম রবের

সারাদেশে বিএনপি ও ছাত্রদলের নেতাদের বাড়িঘরে হামলা, লুটপাট ও ককটেল বিস্ফোরণে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

সোমবার (১৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

রব অভিযোগ করে বলেন, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বাড়িঘরের দরজা ভেঙে পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যাচ্ছে। অস্ত্র হাতে হামলাকারীদের ছবি গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এরপরও তাদের বিরুদ্ধে পুলিশ কোনো আইনগত ব্যবস্থা বা গ্রেফতার না করে নির্যাতিতদের নামেই নতুন করে মামলা দিচ্ছে। এতে প্রমাণ হয় রাষ্ট্রের পক্ষে বর্তমান সরকার জনগণের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ এবং মানুষের নিরাপত্তাকে চরম হুমকিতে ফেলে দিয়েছে।

রব বলেন, সহিংসতা, অস্থিরতা রাজনৈতিক বিশৃঙ্খলা এবং অসহনীয় পুলিশী শাসন এভাবে চলতে থাকলে রাষ্ট্রের স্থিতিশীলতা চরম চ্যালেঞ্জে নিক্ষিপ্ত হবে। অবিলম্বে অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com