• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাসিকে ২০২২-২৩ অর্থবছরের ৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ৫:৩৪
আপডেট: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ৫:৩৪

9660026542

নাসিকে ২০২২-২৩ অর্থবছরের ৫৮৮ কোটি টাকার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২২-২৩ অর্থ বছরের ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আলী আহমেদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ২০২২-২০১৩ অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নসহ মোট ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকার বাজেট ঘোষণা করেছেন।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট ৫৮৮ কোটি ৬৯ লক্ষ ১০ হাজার ৬৩৮ টাকা আয় এবং মোট ৫৫৯ কোটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৪৭৯ টাকা বায় ধরা হয়েছে। বছর শেষে ঘোষিত বাজেটে ২৯ কোটি ২৩ লক্ষ ৮৪ হাজার ১৫৯ টাকা উদ্বৃত্ত থাকবে।
অবকাঠামোগত উন্নয়ন যথা রাস্তা, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও পুনঃনির্মাণ, বৃক্ষ রোপণ, দারিদ্র্য বিমোচন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরী ত্রাণ, তথ্য-প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, যানজট নিরসন, জলাবন্ধতা দূরীকরণ, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন, খেলাধূলার মানোন্নয়নে মাঠ নির্মাণ, স্ট্রীট লাইট স্থাপনসহ সুপেয় পানি সরবরাহ খাতে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।
বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ ও পুনঃনির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং সিটি কর্পোরেশনের আওতাধীন খালসমূহ খননের মাধ্যমে জলাধার সংরক্ষণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। সিটি কর্পোরেশনের আয়বর্ধক প্রকল্প হিসেবে নিজস্ব ভূমিতে বাণিজ্যিক কাম আবাসিক ভবন নির্মাণের উদ্যোগ অব্যাহত রয়েছে। বর্তমানে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ চলমান। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ আছে। খেলাধূলার মানোন্নয়নে প্রতিটি ওয়ার্ডে মার্চ উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৫নং গুদারাঘাটের নিকট শীতলক্ষ্যা নদীর উপর ব্রীজ নির্মাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে প্রি কোয়ালিফিকেশন দরপত্র সম্পন্ন করে ব্রীজ নির্মাণ জাতীয় দিবসসমূহ উদযাপনসহ রক্ষণাবেক্ষণ খাতে বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রাখা আছে।
ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবেলায় বাড়ী-ঘর ও আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে এডিস মশার বিস্তার ঘটতে না পারে সে বিষয়ে নগরবাসীর সজাগ ও সতর্ক থাকার আহবান জানান মেয়র। মেয়র আইভি বলেন, এবার বাজেটে নতুন করে কোন কর আরোপ করা হয়নি।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নুরউদ্দিন, কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, কামরুল হাসান মুন্না, মনিরুজ্জামান মনির, নূরউদ্দিন, গোলাম মোহাম্মদ সাদরিল, অহিদুল হক ছক্কু, রিপন, রিয়াদ, শওকত হাসেম শকু, সুলতান আহমেদ, মোকলেছ, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, এনায়েত, শাহিনসহ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com