• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

বিভাগীয় যুব সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা

প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ৯:১৭
আপডেট: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ৯:১৭

 

আগামী ২৫ সেপ্টেম্বর রবিবার সিলেট জেলা যুবদলের উদ্যোগে সিলেটের ঐতিহাসিক রেজিষ্ট্রারি মাঠে বিভাগীয় যুব সমাবেশ সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ভাতালিয়াস্থ মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে ১৩টি উপজেলা ও ৫টি পৌর যুবদলের নেতৃবৃন্দকে নিয়ে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, হামলা-গ্রেফতার করে গণতন্ত্র পুনরুদ্ধারের যুবদলের আন্দোলনকে দমানো যাবে না। আমরা খুব পরিস্কার করে বলতে চাই, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে রাতের আধারে গ্রেফতার করে, মিথ্যা মামলা দিয়ে কখনোই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না, যুবদলকে রাজপথ থেকে সরানো যাবে না। সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের আশঙ্কায় মকসুদের মতো জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের আটক করা শুরু হয়েছে। আমি যুবদল নেতা মকসুদকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি।

সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট এর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আখতার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, সাহেদ আহমদ চমন, কয়েস আহমদ, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা।

উপজেলা ও পৌর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহাজাহান সিদ্দিকী, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আহ্বায়ক বাবর আহমদ রনি, জৈন্তা উপজেলা যুবদলের আহ্বায়ক চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কাদির জিলা, বিশ্বনাথ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সামছুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু, কানাইঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক মো: সাজ উদ্দিন সাজু, বিয়ানীবাজার পৌর উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আহমদ দুলন, কানাইঘাট পৌর যুবদলের আহ্বায়ক মো: রুবেল আহমদ, গোলাপগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম, বিয়ানীবাজার উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম তাজুল, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট মামুন আহমদ রিপন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছালেক আহমদ খালেদ, ওসমানীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসেন, জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুক আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, বিশ্বানাথ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম