• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাহিদ চৌধুরী কে বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি পদ থেকে বহিষ্কার

প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৯
আপডেট: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৯

966330025

জাহিদ চৌধুরী কে বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ইমেজ ক্ষুণ্ন এবং দলের স্বার্থ বিরোধী কাজে লিপ্ত থাকায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বার্মিংহাম সিটি শাখার সভাপতি জাহিদ চৌধুরীকে উক্ত শাখার সভাপতি পদসহ দলের সকল পর্যায়ের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সাথে দলের জোনাল কমিটিসহ সর্বস্তরের নেতাকর্মীকে দলীয় পদ থেকে বহিষ্কৃত ব্যক্তির সাথে সকল প্রকার দলীয় সম্পর্ক বজায় না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ দলীয় এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

আজ যুক্তরাজ্য বিএনপির সহ দপ্তর সম্পাদক সেলিম আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com