• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

তথ্য মন্ত্রণালয়ের কাজে জবাবদিহিতা ও সাংবাদিকদের স্বাধীনতাকে গুরুত্ব দিচ্ছে সংসদীয় কমিটি

প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৭
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৭

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মন্ত্রণালয়ের কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার সুরক্ষার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কমিটির সভাপতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. আমানউল্লাহ আমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর অতীতের ১৭ বছরের বিভিন্ন গ্লানি থেকে বেরিয়ে এসে নতুন উদ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করা হয়।

গত দুই বছরে রাজনীতিতে ‘গালিগালাজের সংস্কৃতি’ চালুর বিষয়টি তুলে ধরে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মত দেওয়া হয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সুরক্ষা দিতে সাইবার সিকিউরিটি অ্যাক্ট কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও মত প্রকাশ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

জাতীয় প্রেস ক্লাবকে সাংবাদিকদের মতপ্রকাশ ও পেশাগত স্বাধীনতা চর্চার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম উল্লেখ করে এর প্রয়োজনীয় সংস্কার ও মেরামতের ওপর গুরুত্ব দেওয়া হয়। অডিটোরিয়াম আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথাও বৈঠকে উঠে আসে।

এ ছাড়া মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কে কমিটিকে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ কমিটির সদস্যরা এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com