• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৭
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৭

শামা ওবায়েদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে হওয়া সাক্ষা‌তে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত ক‌রেন উভয় পক্ষ।

বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, জলবায়ু পরিবর্তন, ক্রীড়া, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সার খাতে সহযোগিতায় জোর দেন প্রতিমন্ত্রী।

তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি আলজেরিয়ায় অধিক পরিমাণে পচনশীল ও পরিবেশ-বান্ধব পাট ও পাটজাত পণ্য রপ্তানির বিষয়ে উৎসাহ প্রদান করেন।

প্রতিমন্ত্রী জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন এবং ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অংশীদারিত্ব আরও গভীর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুদৃঢ় করতে জ্বালানি, ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, ক্রীড়া, সংস্কৃতি এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com