শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
বর্তমান সরকার দেশের স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে । তাই সরকার এ খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেখানে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন, সেসব হাসপাতালের বরাদ্দ বাড়ানো হচ্ছে।
কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে।
দেশের চিকিৎসকদের দক্ষতা বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। মন্ত্রী বলেন, বক্ষব্যাধি হাসপাতালটি ২০০৫ সালে বেগম খালেদা জিয়া উদ্বোধন করেছিলেন। দীর্ঘ ২১ বছর পর ওই হাসপাতালে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। এ সময় নতুন করে ৪০টি আইসিইউ বেড যুক্ত করা হয়েছে।

