• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৭:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ৭:৫৪

‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়া ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারসহ ৩ দফা দাবিতে দেশজুড়ে ৩১ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামী ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে এ কর্মসূচি শুরু হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা।

সম্মেলনে জুমা বলেন, ‘আগামী ৭ অক্টোবর বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু হবে। দেশের বিভিন্ন প্রান্ত অতিক্রম করে কর্মসূচির ১৫তম দিনে সাভারে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকায় এসে ২১ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করা হবে। শাহবাগের মহাসমাবেশের পর আবার টেকনাফের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। কর্মসূচির ৩১তম দিনে, ৬ নভেম্বর টেকনাফ জিরো পয়েন্টে পথসভার মাধ্যমে এ কার্যক্রম শেষ হবে।’

এ সময় তিনি ৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে- শহিদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। জুলাই গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা এবং পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com