• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে

প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১২:২৩
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ১২:২৩

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে

শীর্ষ খবর ডেস্ক

ছবি: প্রতীকী

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এরই মধ্যে তথ্যটি জানা গেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩ দশমিক ২। শ্রেণি হিসেবে এটিকে মৃদু ভূমিকম্প বলছে আবহাওয়া অধিদপ্তর।

উল্লেখ্য, ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাটির ৩৬ কিলোমিটার গভীরে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com