শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের জন্য সেনাবাহিনীর সবাইকে নির্দেশনা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে আয়োজিত সেনাপ্রধানের নিয়মিত দরবার অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ওই দরবারে সেনাবাহিনীর প্রধান সব সেনাসদস্যকে পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ কর্তব্য পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এ সময় তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অগ্রযাত্রায় আন্তরিক ও অব্যাহত সহযোগিতার জন্য বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
জানা যায়, দরবারে অনুষ্ঠানে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব ছাড়াও প্রায় সব পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। ঢাকার বাইরে কর্মরত দায়িত্বশীল কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।












