• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা

প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:২৭
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:২৭

মানবাধিকারে বিশেষ অবদানের জন্য শান্তি পদক পেলেন মঞ্জুর হোসেন ঈসা

নিজস্ব প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
বিশ্বশান্তি ও মানবাধিকারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাকে শান্তি পদক প্রদান করা হয়েছে।
শুক্রবার রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় আয়োজিত World Peace Day-2026 ও Glamour Excellence Award-2026 অনুষ্ঠানে তাঁর হাতে শান্তি পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্হানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান,বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রেজাবুদ্দৌলা চৌধুরী।
মানবাধিকার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ, শান্তি ও সামাজিক ন্যায়বিচারের পক্ষে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সংস্কৃতিকর্মী, শিল্পী, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।
শান্তি পদক গ্রহণের পর মঞ্জুর হোসেন ঈসা বলেন, মানবাধিকার ও শান্তির জন্য কাজ করার ক্ষেত্রে এ সম্মাননা তাঁকে আরও অনুপ্রাণিত করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com