• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিশ্লেষণ রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ, বিএনপির কঠোরতা কত দূর যাবে

প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:৩৮
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৯:৩৮

বিশ্লেষণ রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ, বিএনপির কঠোরতা কত দূর যাবে

বিশ্লেষণ রাড্ডায় হামলা–মিষ্টির পদত্যাগ, বিএনপির কঠোরতা কত দূর যাবে

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের পর বিএনপি অবশেষে শক্ত অবস্থানের বার্তা দিল। ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বিভিন্ন সংগঠনের ১৪ নেতাকে বহিষ্কার এবং প্রধানমন্ত্রীর নির্দেশে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ—একসঙ্গে এসব পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ।

একজন সংসদ সদস্যকে পদত্যাগ করানোর সিদ্ধান্ত দলের অন্যদের জন্যও সতর্কবার্তা। আশা করা যায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যাঁরা দখল, হামলা বা চাঁদাবাজিতে জড়ান, তাঁরা সতর্ক হবেন। কিন্তু সেই বার্তা কত দিন কার্যকর থাকবে? ব্যবস্থা কত দূর যাবে, এর ধারাবাহিকতাই-বা কতটা থাকবে? তবে আমরা আশা করব, সরকার ও দলের এই শক্ত অবস্থান অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি
প্রধানমন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিছবি: ফেরদৌসী আহমেদ মিষ্টির ফেসবুক পেজ থেকে
প্রশ্নগুলো উঠছে কারণ, রাড্ডার ঘটনা বিচ্ছিন্ন নয়। এর আগে ঢাকাসহ বিভিন্ন স্থানে দখল, হামলা ও চাঁদাবাজির অভিযোগে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নাম এসেছে। ফলে অভিযোগের নিরপেক্ষ তদন্ত যেমন জরুরি, তেমনি রাজনৈতিক পরিচয়ের কারণে তদন্ত থেমে না যাওয়াও জরুরি। মিরপুরের কঠোরতার প্রভাব অন্য এলাকার অভিযুক্ত ব্যক্তিদের ওপরও পড়তে হবে।

এখানে অতীতের দিকে তাকানো যায়। ২০০১ সালের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠনের পরপর ছাত্রদল বেপরোয়া হয়ে উঠেছিল। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, গোলাগুলি, টেন্ডারবাজির ঘটনায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল; যার পরিপ্রেক্ষিতে পাঁচ সপ্তাহের মাথায় ১৯ নভেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় কার্যক্রম স্থগিত করেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আশা করা যায়, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যাঁরা দখল, হামলা বা চাঁদাবাজিতে জড়ান, তাঁরা সতর্ক হবেন। কিন্তু সেই বার্তা কত দিন কার্যকর থাকবে? ব্যবস্থা কত দূর যাবে, এর ধারাবাহিকতাই-বা কতটা থাকবে? তবে আমরা আশা করব, সরকার ও দলের এই শক্ত অবস্থান অব্যাহত থাকবে।
পরের মাসে, ২৬ ডিসেম্বর ভোরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টুকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৭ ডিসেম্বর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, ‘যারা সন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা, টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে বা করবে, তাদের জন্য পিন্টুর গ্রেপ্তার একটা মেসেজ।’

গ্রেপ্তারের ক্ষেত্রে পিন্টুর বিরুদ্ধে অভিযোগ ছিল একটি দেউলিয়া প্রতিষ্ঠানের সম্পত্তি নিলামের কাগজপত্র ছিনতাইচেষ্টার। অবশ্য পিন্টু ২৯ দিনের মাথায় জামিনে মুক্তি পান। ২০০৫ সালে সেই মামলাও সরকার প্রত্যাহার করে নেয়। কঠোর অবস্থান নেওয়ার পর তার ধারাবাহিকতা কেন জরুরি, এ ঘটনাই তার একটি উদাহরণ।

এখন দলীয় শাস্তির পাশাপাশি প্রয়োজন অপরাধের তদন্ত, প্রমাণের ভিত্তিতে বিচার এবং ক্ষতিগ্রস্তদের প্রতিকার। রাড্ডার স্বাস্থ্যসেবা স্বাভাবিক করাও সেই দায়িত্বের অংশ। অপরাধের অভিযোগে ব্যবস্থা নিতে প্রতিবার দলের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশনার অপেক্ষা করতে হলে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন থাকবে।

দেশের মানুষ শেষ পর্যন্ত কেবল বহিষ্কারের সংখ্যা দিয়ে হিসাব করবে না; নিজের বাড়ি, ব্যবসা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা দিয়ে বিচার করবে। মিরপুরের সিদ্ধান্ত তখনই আস্থা ফেরাবে, যখন অন্য এলাকার মানুষও তার সুফল পাবেন।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com