• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা নিহত সাতজনের দাফন সম্পন্ন

প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ২:১৬
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ২:১৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা নিহত সাতজনের দাফন সম্পন্ন

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা নিহত সাতজনের দাফন সম্পন্ন

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনসহ জামালপুরের সাতজনের দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টার দিকে জামালপুরের নিজ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহত মোফাজ্জল হোসেন লেবু (৫৪), তার মা রশিদা বেগম (৭৫) জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়ি হামিদপুর ভাটিপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন হয়। তার মেয়ে মর্জিনা (২৫) ও পাঁচ বছরের নাতি মোজাব্বিদ ইসলামের দাফন হয়েছে পাশের ঘোড়াকান্দা এলাকায়।

এ ছাড়া সদর উপজেলার বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯) এবং গোবিন্দপুর গ্রামের অটোরিকশাচালক সুজন আলীকে (৪৪) নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্বামী-স্ত্রী আকরাম ও মমতাকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, ‘মোফাজ্জল গাজীপুরের হোতাপাড়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। কর্মস্থলের বাসায় মা, মেয়ে ও নাতিকে নিয়ে যাওয়ার জন্য তিনি বাড়িতে এসেছিলেন। শুক্রবার সকালে তাদের নিয়ে অটোরিকশায় গাজীপুরের উদ্দেশে রওনা হন। পথে ময়মনসিংহের রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় জামালপুরগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার সাত যাত্রী নিহত হন।
আরো পড়ুন

আন্তর্জাতিক সাহায্য কমায় রেমিট্যান্সকে কৌশলগতভাবে কাজে লাগাতে হবে : রূপা হক
আন্তর্জাতিক সাহায্য কমায় রেমিট্যান্সকে কৌশলগতভাবে কাজে লাগাতে হবে : রূপা হক

রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক বলেন, ‘নিহত সবার দাফন সম্পন্ন হয়েছে। জামালপুরের একই গ্রামের চারজনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।’

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com