• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ২:৫৮
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ২:৫৮

বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশকে বিনিয়োগ হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, ‘বাংলাদেশ সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক শ্রদ্ধায় বিশ্বাস করে। বাংলাদেশ যেমন তার স্বার্থ ও সার্বভৌমত্ব সুরক্ষা করবে তেমনি আঞ্চলিক সহযোগীদের সঙ্গে আন্তরিকভাবে কাজ করবে।’ইতিহাস পড়ুন

শনিবার (৩ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘শক্তিশালী গ্রামীণ অর্থনীতিতে সরকার গুরুত্ব দিচ্ছে। কারণ শক্তিশালী গ্রামীণ অর্থনীতি শক্তিশালী বাংলাদেশ উপহার দেবে।’

তিনি আরও বলেন, ‘সরকার গণতান্ত্রিক ও বাকস্বাধীনতা নিশ্চিত করছে এবং সবার জন্য আইনের শাসন সমানভাবে নিশ্চিত করছে। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com