• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

৮ চোরের সঙ্গে থানায় দেখা করতে গিয়ে গ্রেপ্তার আরো ২ চর

প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ২:৫৯
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ২:৫৯

৮ চোরের সঙ্গে থানায় দেখা করতে গিয়ে গ্রেপ্তার আরো ২ চর

৮ চোরের সঙ্গে থানায় দেখা করতে গিয়ে গ্রেপ্তার আরো ২ চর

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় দোকানে চুরির অভিযোগে গ্রেপ্তার আট আসামির সঙ্গে থানায় দেখা করতে এলে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন কুমিল্লা জেলার মুরাদপুর উপজেলার দুলারামপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোহাম্মাদ মোস্তফা (৪০) ও কেমতলী গ্রামের ধনু চৌধুরীর ছেলে বাবুল চৌধুরী (৪৮)।

জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সকালে ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামের একটি প্রতিষ্ঠানে চুরি হয়। ঘটনার তিন ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে আন্ত জেলা চোরচক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন।

ওই ঘটনায় দোকানের মালিক মাসুদ রানা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
আরো পড়ুন
ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩
ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩

গ্রেপ্তার আট আসামি রিমান্ডে থাকা অবস্থায় ৩০ সেপ্টেম্বর রাতে তাদের সঙ্গে দেখা করতে ধুনট থানায় আসেন মোস্তফা ও বাবুল চৌধুরী। এ সময় সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

গ্রেপ্তার অন্য আটজন হলেন চট্টগ্রামের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪); নরসিংদীর ইমরান (৩০); ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরি যাওয়া মালামাল বা ওই চোরচক্রের সঙ্গে মোস্তফা ও বাবুলের সরাসরি সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে বিষয়টিকে সন্দেহজনক মনে হওয়ায় তাদের ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আদালত পরে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com