• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কুমিল্লায় কিশোর গ্যাং লিডারসহ আরো ৩৬৩ জন আটক

প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৩:০৭
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ ৩:০৭

কুমিল্লায় কিশোর গ্যাং লিডারসহ আরো ৩৬৩ জন আটক

কুমিল্লায় কিশোর গ্যাং লিডারসহ আরো ৩৬৩ জন আটক

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনসহ (২৫) ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। মহানগরীসহ জেলার ১৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান কালের কণ্ঠকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

রতন কুমিল্লা নগরীর ছোটরা এলাকার মফিজাবাদ কলোনীর আবুল কাশেমের ছেলে। তিনি মহানগরীর অন্যতম শীর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’–এর প্রধান।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাং সন্দেহে জেলার বিভিন্ন থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেসব স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে রতনসহ মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮ থানায় তিন দফা অভিযান চালিয়ে ১৬৭৩ জনকে আটক করেছে পুলিশ।

আ/আ


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com