শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে, এর নির্দিষ্ট কোনো সময়সীমা নেই বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
তিনি বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হিসেবে তাদের নিজস্ব আইনি ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়টি নিয়ে সেই আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এ একটি সেশনে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।ঘড়ি কিনুন
শেখ হাসিনার ভারতে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ভারতীয় বিমানবাহিনী বা সেনাবাহিনী তাকে নিতে আসেনি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতিতে তাকে বাংলাদেশ থেকেই ভারতে নিয়ে আসা হয়। ভারত এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তাই বিকল্প কোনো পরিস্থিতির কথাও তখন ভারত ভাবেনি।’
দীনেশ ত্রিবেদী বলেন, পুরোনো বন্ধু হিসেবে ভারতের যা করার, তারা তা করেছে। ওই সময় শেখ হাসিনাকে নিয়ে যাওয়া বিমান ভারতে অবতরণের অনুমতি না দিলে কী হতো, তা জানা নেই বলেও মন্তব্য করেন তিনি।
শরীফ ওসমান হাদির হত্যাকারীকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিষয়টি এখনো প্রক্রিয়াধীন।’
যেকোনো সংকট সমাধানে দুই দেশের আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী।












