পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
গণ-অভ্যুত্থানের সময় সালাহউদ্দিন আহমদের ভূমিকা না থাকলে ৩৬ দিনে আন্দোলন সফল হতো কি না, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খাঁন।
শনিবার (৩ অক্টোবর) দূপুর ১টার সময় শহিদ ওয়াসিম আকরামের করব জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ সব কথাগুলো বলেন তিনি।ঘড়ি কিনুন
রাশেদ খাঁন বলেন, ‘তৎকালীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে আমরা আন্দোলনকে কীভাবে আরও বেগবান করা যায়, তা নিয়ে রাজনৈতিক সমন্বয় করেছিলাম।’
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমি, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনসহ আমরা এ সমন্বয়ের সঙ্গে যুক্ত ছিলাম।
রাশেদ খান আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সালাহউদ্দিন আহমদ রাজনৈতিক সমন্বয়ের কাজ করেছেন। আমরা ১৬ বছর ধরে আন্দোলন করেছি। দীর্ঘদিনের সেই আন্দোলনের লড়াইগুলো কীভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেসব অভিজ্ঞতাও কাজে লেগেছে।’
ওয়াসিমের পিতা শফিউল আলমের প্রশ্নে জুলাই আন্দোলনে শহিদের সংখ্যা প্রসঙ্গে রাশেদ খান বলেন, ‘আন্দোলনের সময় অনেক মরদেহ গুম করে ফেলা হয়েছে। জাতিসংঘের একটি প্রতিবেদনে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।’
তিনি বলেন, ‘আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ যারা জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের আত্মত্যাগ অস্বীকার করার সুযোগ নেই। তাদের পরিবারের সুখে দুঃখে সবসময় পাশে থাকা হবে।’
শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন।
এ সময় পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহদি হাসন, পেকুয়া উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।












