• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ২:২৮
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ২:২৮

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নে দুর্যোগকালে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি, গ্রাম পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের নিয়ে চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫ অক্টোবর দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এর উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। চর কিং ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্র থেকে মোট ২৫ জন স্থানীয় প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশনের শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এরপর দুর্যোগের প্রেক্ষাপটে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি, নারী ও কিশোরীদের বিশেষ ঝুঁকি এবং তাদের নিরাপত্তায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com