• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

নৌপরিবহন খাতে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ সংসদীয় কমিটির

প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:০৪
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ১১:০৪

নৌপরিবহন খাতে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ সংসদীয় কমিটির

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুকের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতে পরিচিতি পর্ব ও কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়।ঘড়ি কিনুন

এসময় কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সংসদীয় কমিটি ও মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সততা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়। সভায় মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ কমিটির সদস্যরা অংশ নেন। মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর-সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com