• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৫:১৭
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৫:১৭

১৫ বছর পর একসঙ্গে শাহরুখ-কারিনা

 

বিনোদন ডেস্ক
সংগৃহীত ছবি
দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে দেখা যাবে কারিনাকে। ফলে ‘রা. ওয়ান’ (২০১১)-এর পর ফের একসঙ্গে আসছেন শাহরুখ-কারিনা।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে পিঙ্কভিলা। প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন তারা। গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানটির শুটিং করবেন কারিনা। এ কাজের জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। বড় পরিসরে গানটির শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে। শোনা যাচ্ছে, এই গানটি গাইছেন আন্তর্জাতিক এক শিল্পী। তিনি কে? সেটা এখনো জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, গানটি গেয়েছেন এড শিরান। যিনি এই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় সংগীত তারকাদের একজন।

মজার বিষয় হলো, ‘ড্যাডি কুল’ গানে কারিনার সঙ্গে শাহরুখকে একেবারে নতুন রূপে দেখা যাবে। এর আগে ‘কাভি খুশি কাভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন এই দুই তারকা। তবে ‘কিং’-এ তাঁদের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ‘কিং’ সিনেমার নতুন কোনো ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। দর্শক-ভক্তরাও অপেক্ষায় আছেন, ২ নভেম্বর থেকে ‘কিং’-এর প্রচারণা শুরু হবে ভেবে।

সিনেমাটিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com