• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৯১

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৯:৩৮
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ৯:৩৮

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৯১

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৯১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১০২ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে দুজন, বরিশালে একজন ও খুলনায় একজন রয়েছেন। একই সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০২।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত ১ হাজার ১৮০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১ হাজার ১৪৮ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে শনাক্ত হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১৩ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২১ হাজার ৯১০ জন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com