• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

অর্থ-বাণিজ্য

সিঙ্গাপুরের কফি ব্র্যান্ড ম্যাককফির যাত্রা শুরু করল এসিআই বেভারেজেস

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৬:৫১
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৬:৫১

সিঙ্গাপুরের কফি ব্র্যান্ড ম্যাককফির যাত্রা শুরু করল এসিআই বেভারেজেস

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

এসিআই ফুডস লিমিটেড-এর অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘এসিআই বেভারেজেস’-এর হাত ধরে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে সুপরিচিত কফি ব্র্যান্ড ‘ম্যাককফি’ র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বাংলাদেশে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ৭ অক্টোবর ২০২৬, স্বপ্নের বনশ্রী ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে।ঘড়ি কিনুন

সিঙ্গাপুরভিত্তিক ‘এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন. বিএইচডি.’ এবং ‘এসিআই বেভারেজেস’-এর যৌথ উদ্যোগে গৃহীত এই সময়োপযোগী পদক্ষেপটি বাস্তবায়িত হয়েছে ‘মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’-র সার্বিক সহযোগিতায়।

বাংলাদেশে একটি বৈচিত্র্যময়, প্রিমিয়াম ও আন্তর্জাতিক মানের বেভারেজ পোর্টফোলিও গড়ে তোলার মাধ্যমে ক্রেতাদের কাছে সেরা পণ্য পৌঁছে দিতে এসিআই বেভারেজেস এর অগ্রযাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক।

আন্তর্জাতিক ব্র্যান্ড ‘সানকুইক’-এর হাত ধরে ‘এসিআই বেভারেজেস এর যাত্রার সূচনা ঘটে। পরবর্তীতে ‘এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস’ বাজারে আনার মাধ্যমে কোম্পানিটি তার বেভারেজ পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ ও প্রসারিত করে।

সম্প্রতি বাংলাদেশে হট বেভারেজ, বিশেষ করে কফি ক্যাটাগরির ধারাবাহিক জনপ্রিয়তা ও অপার সম্ভাবনাকে মাথায় রেখে এসিআই বেভারেজেস এম্পায়ার ইন্টারন্যাশনাল এর সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে প্রিমিয়াম ‘ম্যাককফি’ সারা দেশের কফিপ্রেমীদের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমাদৃত ম্যাককফি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্বস্ত কফি ব্র্যান্ড। সর্বোচ্চ মান বজায় রেখে প্রিমিয়াম কফির সেরা অনুভূতি দেওয়াই ম্যাককফির মূল অঙ্গীকার, যা এখন বাংলাদেশের কফিপ্রেমীদের দেবে এক অনন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা।

প্রাথমিক পর্যায়ে ম্যাককফি অরিজিনাল এবং ম্যাককফি গোল্ড জার বাজারজাতকরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও, দীর্ঘমেয়াদে বাংলাদেশে ব্র্যান্ডটির ভিত্তি আরও সুদৃঢ় করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে দেশেই ম্যাককফি জার ও থ্রি-ইন-ওয়ান ইনস্ট্যান্ট কফি স্থানীয়ভাবে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি, কফিপ্রেমীদের বৈচিত্র্যময় স্বাদ দিতে ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় ম্যাককফি প্রোডাক্ট বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান ফুড এম্পায়ার হোল্ডিংস লিমিটেড বিশ্ববাজারে তাদের সফলতার ধারা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটির অন্যতম জনপ্রিয় ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক ব্র্যান্ড ‘ম্যাককফি’ বর্তমানে বিশ্বের ৬০টিরও বেশি দেশে সুনামের সঙ্গে বাজারজাত হচ্ছে। প্রিমিয়াম মানের ইনস্ট্যান্ট কফি, চা, হট চকলেট এবং মুখরোচক স্ন্যাকস সরবরাহ করে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে কোটি কোটি ভোক্তার গভীর আস্থা অর্জন করেছে।

জাপানভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং লিমিটেড ১৯৫৮ সালে লিয়াজোঁ অফিস হিসেবে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করে। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি বাণিজ্য, অবকাঠামো এবং কৌশলগত বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় অবদান রেখে আসছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিআই কনজিউমার র‍্যান্ডসের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম, এসিআই স্কুড অ্যান্ড বেভারেজেসের এক্সিকিউটিভ ডিরেক্টর ও চিফ অপারেটিং অফিসার জাকির ইবনে হাই, এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডির ডিরেক্টর প্রদীপ চৌহান, জেনারেল ম্যানেজার তান বুন হুয়া, মিটসুই অ্যান্ড কোম্পানি (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেড ঢাকা শাখার কান্ট্রি চেয়ারপারসন কেনিটিরো কাওয়ামোতো প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com