• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

আবরার ফাহাদ ছিলেন গণতন্ত্র, মতপ্রকাশ ও জাতীয় মর্যাদার প্রতীক: নাহিদ ইসলাম

প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১২:৩২
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১২:৩২

আবরার ফাহাদ ছিলেন গণতন্ত্র, মতপ্রকাশ ও জাতীয় মর্যাদার প্রতীক: নাহিদ ইসলাম

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আবরার ফাহাদ ছিলেন মতপ্রকাশ ও জাতীয় মর্যাদা রক্ষার প্রতীক। আবরার ফাহাদ দেশের সার্বভৌমত্বের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে জীবন দিয়েছেন। গত ১৬ বছরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এ ধরনের আরও কয়েকশ ঘটনা ঘটেছে। সেগুলোর কোনও বিচার এখনও পাইনি।

বুধবার (৭ অক্টোবর) বিকালে পুরান ঢাকার পলাশী এলাকায় আগ্রাসন বিরোধী আট স্তম্ভের পাদদেশে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘আবরার ফাহাদ সে সময় আওয়ামী লীগ বা ছাত্রলীগের বিরুদ্ধে কিছু বলেনি। সে শুধু ভারতীয় আগ্রাসনের কথা বলেছিল৷ বিশেষ করে ফেনী নদীর পানি নিয়ে দেশটির সঙ্গে চুক্তির বিষয়ে প্রশ্ন তুলেছিল, বিনিময়ে আমরা কি পেলাম? তাতেই ছাত্রলীগ তাকে নির্মমভাবে হত্যা করে।

বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাতবগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘বর্তমানে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব নিয়ে আমাদের কোনও প্রশ্ন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের স্বার্থ আদায় হচ্ছে কি না। ভারতের সঙ্গে আমাদের অনেক নদী রয়েছে। কিন্তু গত ৫০ বছরেও এসব নদীর পানি নিয়ে ন্যায্য হিস্যা আমরা পাইনি। গঙ্গার জলে ফারাক্কা বাঁধ নির্মাণ করে, তারা পানি নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে আমাদের জনগণকেও শোষণ করেছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com